ব্লগনিজের যত্ন3 min read
আত্মবিশ্বাস কী?
36 বার দেখা হয়েছে২৪/৭/২০২৬

আপনি ঘুম থেকে উঠে রান্না করতে যাচ্ছেন, চুলা জ্বালাচ্ছেন, দিনের অন্যান্য কাজ অনায়াসে করে ফেলছেন—এগুলো আপনাকে তেমন ভাবাচ্ছে না, কারণ আপনি জানেন আপনি এই কাজগুলো পারেন। এটাই আত্মবিশ্বাস। যে কোনো বিষয়ে নিজের প্রতি যৌক্তিক ও ইতিবাচক মনোভাবই আত্মবিশ্বাসের ধারণা। আত্মবিশ্বাস থাকলে জীবন পরিচালনা সহজ হয়, আর অভাব হলে জীবনের পদক্ষেপগুলো কঠিন মনে হয়।

আত্মবিশ্বাসের ভারসাম্য বজায় রাখতে আমরা দৈনন্দিনভাবে কিছু বিষয় চর্চা করতে পারি:

আত্মবিশ্বাসের অভাব অনুভব করলে তার পেছনের কারণ খুঁজে বের করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।

নিজের দক্ষতা ও গুণাবলি সম্পর্কে জানা—সর্বোপরি নিজেকে জানা।

বাস্তবসম্মত চিন্তা ও দৃষ্টিভঙ্গির চর্চা করা: বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ, অন্যের সাথে তুলনা না করা, নেতিবাচক অভিজ্ঞতা থেকে শেখা।

ইতিবাচক সম্পর্কের বৃত্ত গড়ে তোলা—পরিবার, বন্ধু ও প্রতিবেশীর সমর্থন মানসিক শক্তি জোগায়।

যে কোনো আচরণের আগে তার সম্ভাব্য ফলাফল ভেবে নেওয়া।

সময়ের যথাযথ ব্যবহার—পরিকল্পনা করে সে অনুযায়ী এগোনো।

প্রতিনিয়ত নিজের ব্যক্তিত্বের উন্নয়নে কাজ করা: প্রতিদিন নতুন কিছু শেখা, নিজের ভুলের দায়িত্ব নেওয়া, অন্যের মতামত ইতিবাচকভাবে গ্রহণ করা।

যোগাযোগ দক্ষতা বাড়ানো—নিজের ও অন্যের অধিকার নিশ্চিত রেখে সহমর্মিতামূলক যোগাযোগ।

হাল না ছাড়ার মনোবৃত্তি রাখা এবং নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া।

নিজের প্রচেষ্টা ও সাফল্যকে স্বীকৃতি দেওয়া; ভুল হলে নিজেকে দোষারোপ না করে ইতিবাচক আত্মসমালোচনা করা।

অতীত ও ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত না ভেবে বর্তমানে মনোযোগী হওয়া এবং রিলাক্সেশন চর্চা করা।

ব্যর্থতাকে সুযোগ হিসেবে দেখা এবং কমফোর্ট জোন থেকে বেরিয়ে নিজের দক্ষতা আবিষ্কার করা।

আত্মবিশ্বাস সবসময় বংশগত নয়, এটি একটি জীবনদক্ষতা। এই বিষয়গুলোর দৈনন্দিন চর্চা নিজের প্রতি বিশ্বাসকে স্থায়ী হতে সাহায্য করবে। প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সহযোগিতা নিয়ে নিজের যত্ন নেওয়া যেতে পারে।