ব্লগনিজের যত্ন3 min read
নিজের যত্ন
34 বার দেখা হয়েছে২৪/৭/২০২৬

প্রতিদিনের জীবনে আমাদের অসংখ্য কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। এর মধ্যে নিজের জন্য আলাদা করে সময় বের করা প্রায় অসম্ভব মনে হয়। কিন্তু নিজেকে সময় দেওয়া এবং প্রতিদিন নিজের ভালো লাগার কিছু কাজ করা একান্ত জরুরি। ব্যস্ত জীবনের ফাঁকে ফাঁকে নিজের যত্নমূলক কিছু কাজ করার অভ্যাস তৈরি করা খুবই দরকার, কারণ এই কাজগুলো আমাদের মানসিক ও শারীরিকভাবে সুস্থ ও কর্মক্ষম রাখে। নিজের যত্ন নেওয়ার মাধ্যমে আমাদের উদ্যম ও প্রফুল্লতা বাড়ে এবং মানসিকভাবে ক্লান্ত ও অবসাদগ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনা কমে।

নিজের যত্ন নেওয়ার ক্ষেত্রে আমরা ৬টি ভাগের কথা মনে রাখতে পারি। এই ৬টি ক্ষেত্রেই সমানভাবে গুরুত্ব দিতে পারলে তবেই পুরোপুরি নিজের যত্ন নেওয়া সম্ভব।

১। শারীরিক: আমরা অনেক সময় মাথাব্যথা বা দীর্ঘদিনের হাঁটুব্যথাকেও গুরুত্ব দিই না, ভাবি "ঠিক হয়ে যাবে" বা "বয়স হলে এমন একটু হয়ই।" কিন্তু নিজের শরীরের যত্ন নেওয়া সার্বিক যত্নেরই অংশ। তাই সেলফ কেয়ারে অবশ্যই শরীরের যত্ন নিতে হবে।

২। মানসিক: কাজের ও পরিবারের চাপ সামলাতে সমস্যা হলে অবশ্যই মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত। এছাড়া নিজের ভালো লাগার কাজ করা, নিজের ইতিবাচক গুণগুলো খাতায় লেখা, সাপোর্ট গ্রুপে অংশ নেওয়া—এসবের মাধ্যমেও মনের যত্ন নেওয়া যায়।

৩। আবেগীয়: আমরা সাধারণত সব সময় নিজের সমালোচনা করতে অভ্যস্ত। নিজের আবেগের যত্ন নিতে হলে সবার আগে নিজেকে "হ্যাঁ-সূচক" কথা বলতে হবে, কঠোর সমালোচনা না করে নিজের ভালো দিকের প্রতি নজর দিতে হবে। হাসির কোনো সিনেমা দেখা বা নিজেকে ছোট্ট কোনো উপহার দেওয়া যেতে পারে।

৪। ব্যক্তিগত: জীবনে কী করতে চাই, নিজের লক্ষ্য নির্ধারণ করা এবং প্রতিদিন পর্যাপ্ত পানি পান ও ৮ ঘণ্টা ঘুম নিশ্চিত করা—সবই নিজের যত্নের অংশ। নিজের চারপাশে নিরাপদ পরিবেশ তৈরি করা, প্রয়োজনে "না" বলতে শেখা এবং দরকারে অন্যের কাছ থেকে সাহায্য চাওয়াও নিজের যত্ন। কোনো একদিন কিছু না করে শুধু বিশ্রাম নেওয়াটাও এর অন্তর্ভুক্ত।

৫। পেশাগত: কাজের সময় ঠিকমতো লাঞ্চ ব্রেক নেওয়া, অফিসের কাজ অফিসেই শেষ করা ও বাসায় না আনা, মাঝে মাঝে ছুটিতে যাওয়া এবং প্রয়োজনে সিক লিভ নেওয়া—এই সীমারেখাগুলো নির্ধারণ করা নিজের যত্নের গুরুত্বপূর্ণ অংশ।

৬। আধ্যাত্মিক: যে যার ধর্মীয় কাজ পালন করে, মেডিটেশন করে, কিংবা অন্যকে ক্ষমা করে দিয়ে আত্মিক শান্তি লাভের মাধ্যমেও নিজের যত্ন নেওয়া যায়।

উপরের উপায়গুলোতে সমানভাবে গুরুত্ব দিলে আমরা পুরোপুরি নিজের যত্ন নিতে পারি।