রিসোর্স লাইব্রেরি
ব্লগস্ট্রেস ও দুশ্চিন্তা2 min read

রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ

29 বার দেখা হয়েছে২৪/৭/২০২৬

রাগের বশবর্তী হয়ে কারো বা নিজের ক্ষতি করে ফেলা বীরত্ব নয়; বরং তীব্র রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ ও সংযত করতে পারাই প্রকৃত বীরত্ব। দুঃখ, ভালোবাসা ও আনন্দের মতো রাগও একটি স্বাভাবিক আবেগ। কিন্তু এর বহিঃপ্রকাশ যখন সামাজিকভাবে গ্রহণযোগ্য থাকে না, তখন বলা হয় রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। রাগ হওয়া অস্বাভাবিক নয়; বরং রাগ হওয়াটাই স্বাভাবিক। রাগ মানুষের চারটি মৌলিক আবেগের একটি, তাই চাইলেও কেউ জীবন থেকে রাগ বাদ দিতে পারে না। তাহলে উপায়? উপায় হলো নিয়ন্ত্রণ—রাগের বহিঃপ্রকাশকে নিয়ন্ত্রণ করা। রাগের কারণে আমাদের পেশাগত, সামাজিক ও পারিবারিক জীবন ব্যাহত হয়, আর্থিক ক্ষতি হয়, এমনকি সুন্দর সম্পর্কও নষ্ট হয়ে যায়। চলুন জেনে নিই কীভাবে রাগ নিয়ন্ত্রণ করে জীবনকে আরও সুন্দর করা যায়।

রাগ হলে প্রথম কাজ হলো রাগের স্থান ত্যাগ করা, অন্য কোথাও চলে যাওয়া। এতে রাগ না বেড়ে প্রশমিত হয়।

লম্বা শ্বাস নিয়ে কিছুক্ষণ আটকে রেখে ধীরে ধীরে ছেড়ে দিন। এটি কয়েকবার করুন।

রাগ কিছুটা প্রশমিত হলে ঘটনাটি পুনর্বিবেচনা করুন এবং ইতিবাচকভাবে ভাবুন।

ক্ষমা করে দেওয়ার চেষ্টা করুন—তাহলে রাগ অনেকটাই কমে যায়।

কোন বিষয় বা পরিস্থিতিতে আপনার রাগ হয় তা আপনি নিজেই ভালো জানেন; সেসব পরিস্থিতি আগেভাগে এড়িয়ে চলুন যাতে রাগ তৈরিই না হয়।

প্রচণ্ড রাগ হলে ও কিছুতেই কাজ না হলে, বাসায় আইস কিউব থাকলে তা হাতের তালুতে কিছুক্ষণ ধরে রাখুন এবং হাত বদল করতে থাকুন যতক্ষণ না রাগ প্রশমিত হয়। আইস কিউব না থাকলে মুখে ঠান্ডা পানির ঝাপটা দিন। তবে অবশ্যই নিজের শারীরিক অবস্থা বিবেচনা করে করবেন।